ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের ছালুয়াপাড়া গ্রামে অগ্নিদগ্ধ হয়ে খাদিজা খাতুন (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত রবিউল্লাহর স্ত্রী।
জানা গেছে, মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোররাতে বৃদ্ধার নিজ ঘরে কুপির বাতির আগুন থেকে অগ্নিদগ্ধের ঘটনা ঘটে। বিছানার পাশে জালিয়ে রাখা কেরোশিন তেলের কুপিবাতি থেকে মশারিতে আগুন ধরে যায়। এসময় খুব দ্রুতই মশারির ভিতরে থাকা বৃদ্ধার শরীরের কাপড়েও আগুন ধরে যায়।
পরে তাঁর চিৎকারে পাশের ঘরের লোকজন দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে খাদিজার শরীরের অর্ধেক অংশ পুড়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলে তাঁর মৃত্যু হয়।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। বৃদ্ধ নারীকে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।`
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন