মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক এমপি বলেছেন, ‘বিএনপি বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে চায়। বাংলাদেশে থাকলেও তাদের টান এখনও পাকিস্তানের প্রতি। বিএনপি বঙ্গবন্ধুর হত্যাকারীদের ডেকে এনে পুরষ্কৃত করেছে। তারা এখনও চায় বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করতে, তবে বাংলাদেশের সাধারণ জনগণ তা হতে দেবে না।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নে শহীদ শামছুদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের নব-নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও মেদুয়ারী ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনুর সভাপতিত্বে ও শহীদ শামছুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আক্তার হোসেন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু ও ড. সেলিনা রশিদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত পরিচালক সুলতানা রাজিয়া, উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) সুমাইয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার হারুনুর রশিদ প্রমুখ।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন