পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ২৫০ গ্রাম গাজাঁ ও ২২পিচ ইয়াবাসহ মো. রাজন হৃদয় (২১) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলেন উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের ২নং ওয়ার্ড কাজির হাওলা গ্রামের নাসির উদ্দীনের ছেলে রাজন হৃদয় ।
রোববার রাত ১১টার দিকে উপজেলার কাজির হাওলা গ্রামে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানার এসআই রবিউল হাসান এর নেতৃত্বে অভিযান চালিয়ে রাজন হৃদয় কে ২৫০ গ্রাম গাঁজা ও ২২পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম মজুমদার জানান, আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন