সখীপুরে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩, ০১:৪১ পিএম
সখীপুরে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

টাঙ্গাইলের সখীপুরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রোগ্রাম (এনএটিপি-২) এর আওতায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আয়োজিত কংগ্রেস সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ আয়েশা আক্তার। বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমত আরা খাতুন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনীল চন্দ্র সরকার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনিছুর রহমান প্রমুখ।

উপজেলার সিআইজি ৭০টি  কৃষক সংগঠনের  সভাপতি,সম্পাদকসহ ১৫৫ জন কৃষক  এ সিআইজি কংগ্রেসে অংশগ্রহণ করেন।

এআরএস