ময়মনসিংহের ত্রিশালের কৃতিশিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস সুবর্না কওমী শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় অর্ধ লক্ষাধিক শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অর্জন করে দেশ সেরা হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) দুপুরে ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের চকরামপুর মুহিউস সুন্নাহ মহিলা মাদ্রাসার আয়োজনে কওমী শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় অর্ধ লক্ষাধীক শিক্ষার্থীদের মধ্যে ১ম, ২১তম, ১১৫ তম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানকায়ে হোসাইনিয়া মাদানিয়ার মুতাওয়াল্লী মুফতি মাহবুবুল্লাহ কাসেমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল সরকার, ফাতেমাতুয যাহরা রাযি. মহিলা মাদ্রাসা ত্রিশালের মুহতামিম মাওলানা সাইফুল ইসলাম, বিশিষ্ট আলেম ও লেখক মুফতি আমির ইবনে আহাম্মদ, মুহিউস সুন্নাহ মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি ছদরুল আমীন, এনার্জিপ্যাক ফ্যাশন লিমিটেড মসজিদের ইমাম মাওলানা জিয়াউর রহমান প্রমুখ।
মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় ১ম স্থান অর্জনকারী চকরামপুর মুহিউস সুন্নাহ মহিলা মাদ্রাসার নাহবেমীর জামাত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস সুবর্না উপজেলার বালিপাড়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আব্দুল মান্নানের কন্যা। উপজেলার একই মাদ্রাসার নাহবেমীর জামাত বিভাগের ২১তম স্থান অর্জনকারী চকরামপুর গ্রামের আবুল কালামের কন্যা আফিফা আক্তার সাদিয়া।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন