সাতক্ষীরার তালায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষকসহ দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ মে) রাত ১ টার সময় উপজেলার দেওয়ানী পাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন দেওয়ানী পাড়া গ্রাম মৃত মোসলেম বিশ্বাসের ছেলে রেজাউল বিশ্বাস (৫০) ও রেজাউল বিশ্বাসের ছেলে জিয়াউর বিশ্বাস (২২)।
জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় তালা থানা পুলিশ। এ সময় একটি তক্ষকসহ দুইজনকে আটক করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম ওই দু’জনের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন