সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ আব্দুল্লাহ হেল বাপ্পী (৩৭) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১২।
শুক্রবার রাতে উপজেলার ঝাঐল ব্রিজ এলাকায় এ অভিযান চালিয়ে ১১ হাজার ১২৫ পিস ইয়াবা ও দুটি মোবাইলসহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পার কেজিপুর এলাকার মৃত গোলাম রব্বানীর ছেলে।
শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.মনিরুজ্জামান।
আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধার হওয়া আলামতসহ তাকে কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়।
এইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন