চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ এর পক্ষ হতে খুলশী থানা স্বেচ্ছাসেবক লীগের সংগঠক সোহেল রানার ব্যবস্থাপনায় নগরীর ওয়াসা মোড়ে ঠান্ডা শরবত ও সুপেয় পানি বিতরণের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৬ জুন) দুপুর ১.৩ টায় নগরীর ওয়াসা মোড়ে পথচারীদের মাঝে শরবত ও সুপেয় পানি বিতরণ করেন আজিজুর রহমান আজিজ ।তিনি বলেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য স্বেচ্ছাসেবক লীগের কাজ হচ্ছে সুবিধা বঞ্চিত মানুষের সেবা করা, তাদের পাশে থাকা, এর থেকে বড় ধর্ম কিছু হতে পারে না,তাই এই তীব্র গরমে সবাইকে পথ বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। পরে পথচারীদের মাঝে ঠান্ডা শরবত ও পানি বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ঈশান ক্লাবের সভাপতি ও দৈনিক আমার সংবাদের বিশেষ প্রতিনিধি আজিজুল হক (আজিজ) , কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক লীগের সংগঠক মহিউদ্দিন, চট্টগ্রাম ঈশান ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সাঙ্গুর প্রতিনিধি আশিকুর রহমান, চাঁদগাও থানা স্বেচ্ছাসেবক লীগের সংগঠক মো তানভীর হোসেন, ছাত্রনেতা মোঃ সিরাজ, চট্টগ্রাম ঈশান ক্লাবের আপ্যায়ন সম্পাদক বাবলু দাশ, মোঃ খোকন, জাহেদ হোসেন রকি, এনায়েত ইল্লাহ, শাকিল হোসেন, রাকিবুল হাসান, মোঃ মোস্তফা, মোঃ মামুন প্রমুখ।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন