ময়মনসিংহের ভালুকায় শুক্রবার (১৪ জুলাই) দুপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে জাহিদ নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির উঠোনে খেলা করার কোন এক সময় হঠাৎ বাড়ীর পাশের তেতুলিয়া বিলে পড়ে ডুবে যায় জাহিদ ।
দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তেতুলিয়া বিল থেকে তার লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে।
নিহত জাহিদ ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়ননের বাদে পুরুড়া পশ্চিম পাড়া গ্রামের আরমান মিয়ার ছেলে।
এইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন