নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসি গ্রামে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নানি ও নাতির করুন মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও স্বজনরা জানায়, সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে শেখপাড়া বাতাসী গ্রামের প্রতিবেশী রুবায়েত খানের পুকুরে নানী হিঙ্গুল বেগম (৭০) ও নাতি মো. জিহাদ (৬) গোসল করতে যায়। এ সময় অসাবধানতাবশত উভায়ই পানিতে ডুবে মারা যায়। ঘণ্টাখানেক পর প্রতিবেশীরা ওই পুকুরে দুজনের লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেয়। পরে পুকুর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।
পুকুরের ডুবে যাওয়া হিঙ্গুল বেগম ওই গ্রামের মৃত সরোয়ার খানের স্ত্রী ও লাহুড়িয়া গ্রামের জাহিদ শেখের শিশু সন্তান জিহাদ হোসেন।
শালনগর ইউপি সদস্য মো. সাজ্জাদুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় ওই পরিবারে চলছে শোকের মাতম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন