ময়মনসিংহের ত্রিশালে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী বুলবুলের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী বুলবুলের দাফনের আগে তাঁর নিজ বাড়িতে ত্রিশাল থানার পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
জানাযার নামাজ শেষে ত্রিশাল উপজেলা সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
তিনি মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন পেশাজীবী মানুষ শোক প্রকাশ করেছেন।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন