‘স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধাারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় রাঙামাটি গণপূর্ত বিভাগ ও জেলাপ্রশাসনের আয়োজনে, জেলাপ্রশাসন সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা নাসরিন সুলতানা, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমি, রাঙামাটি গণপূর্ত নির্বাহী প্রকৌশলীর অনিন্দ্য কৌশক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন