সাতক্ষীরার তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত শেখ মেহেদী রেজা (৩০) দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের শেখ মুস্তাক আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে তালা উপজেলার সুভাষণী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মেহেদী বাড়ি থেকে খুলনায় যাওয়ার পথে সুভাষিণী বাজারে পৌঁছালে খুলনা থেকে সাতক্ষীরার দিকে আসা একটি ট্রাক (ডাম্পার) তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল চালক মেহেদী ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাম্পার ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক এবং হেলপার পালিয়ে গেছে।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন