উখিয়ায় বিশ্ব টয়লেট দিবস পালিত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩, ০৩:৫৫ পিএম
উখিয়ায় বিশ্ব টয়লেট দিবস পালিত

উখিয়ায় উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও এনজিও ওয়াশ সেক্টরের উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস ২০২৩’ পালিত হয়েছে।

রোববার ( ১৯ নবেম্বর) সকাল ১১ টার দিকে স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহারের উপর স্লোগান নিয়ে একটি র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা শরিফ ইমতিয়াজ‍‍`র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

এসময় বিশেষ অতিথি আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাইদ মোহাম্মদ আনোয়ার, উখিয়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শফিউল ইসলাম আজাদ, উপজেলা এনজিও সমন্বয়ক সেলিম উদ্দিন, উপজেলা ওয়াশ সেক্টর লিড তোফাজ্জল হোসাইন ও সমবায় অফিসের সহকারী পরিদর্শক  শ্যামল দত্ত।

বক্তারা বলেন, টেকসই পয়ঃনিষ্কাশন প্রতিটি মানুষের জন্যই অপরিহার্য। সুস্বাস্থ্যের জন্য বাড়িতে ও কর্মস্থলে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ টয়লেট ব্যবস্থা অত্যন্ত জরুরি। টয়লেট অপর্যাপ্ততার কারণে প্রতিনিয়ত মানুষ বিভিন্নরকম স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগতে হয়।

টয়লেট মানেই সেখানে জীবাণুর কারখানা। তাই টয়লেট পরিচ্ছন্নভাবে ব্যবহার করা খুবই জরুরি। এসময় ৫০ জনকে হাইজিন কিট বিতরণ করা হয়েছে।

এআরএস