গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় যাত্রীবেশে ইতিহাস বাসে উঠে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টার সময় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস কিছু যাত্রী নিয়ে চন্দ্রা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এসময় গাড়িটি বাড়ইপাড়া এলাকায় পৌঁছলে যাত্রীবেসে কয়েকজন দুর্বৃত্তরা বাসে উঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুন দেখে গাড়ির ভেতরে থাকা যাত্রীরা চিৎকারে করলে বাসের চালক বাসটি থামিয়ে দেয়। পরে আশপাশের লোকজনের সহায়তায় গাড়ির আগুন নিয়ন্ত্রণ আনে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, দুর্বৃত্তরা যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়েছে। তবে কেউ আহত হয় নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।
এআরএস

আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন