নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ উপজেলা জামাতের সভাপতি-সেক্রেটারীসহ ৪ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। বুধবার (০৩ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, উপজেলা জামাতের সভাপতি মোতাহার হোসেন ভূঁইয়া(৪২), সেক্রেটারি মাওলানা হাদিউল ইসলাম (৪২), জামাতকর্মী মাওলানা রাসেল মাহমুদ (৩৪) ও নুরুল আমিন (৩২)।
এদের মধ্যে মোতাহার হোসেন ভূঁইয়া উপজেলার কল্যান্দী, হাদিউল ইসলাম শিবপুর, রাসেল মাহমুদ দক্ষিণপাড়া এবং নুরুল আমি মাধবদীর নোয়াকান্দী এলাকার বাসিন্দা।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন