সুনামগঞ্জের মধ্যনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকার নিষিদ্ধ দু’লক্ষ টাকার চায়না দোয়ারী জাল আগুনে পুড়ে ধ্বংস ও জালের মালিককে ৫ হাজার টকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট অতীশ দর্শী চাকমা। এসময় উপজেলার ২নং বংশীকুণ্ডা দক্ষিণ ইউপির মির্জাপুর টু চাপাইতি সংযোগের মেঠো সড়কে ঘাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বস্তা ভর্তি চায়না দোয়ারী জাল জব্দ করা হয়। জালের মালিক তাহিরপুর উপজেলার দক্ষিণ ম্রীপুর ইউনিয়নের রামশিংপুর গ্রামের সুনু মিয়া(৪৫)।
এসময় মালিককে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত প্রায় দু’লক্ষ টাকার অবৈধ চায়না দোয়ারী জাল মোবাইল কোর্টের মাধ্যমে খোলাস্থানে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে। জাল ধ্বংসকালে নির্বাহী ম্যাজিস্ট্যাট অতীশ দর্শী চাকমা জানান, মৎস সম্পদ সংরক্ষণে এধরণের অভিযান চলমান থাকবে।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন