খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আমিনুল ইসলাম সোহেল (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার একটি অভিযানিক দল মাটিরাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আমিনুল ইসলাম সোহেল গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আমিনুল ইসলাম সোহেল (৪২) মাটিরাঙ্গা পৌরসভার চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলামের ছেলে।
গ্রেপ্তার নজরুলের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন