মানিকগঞ্জের সিঙ্গাইরে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন- পবন, মিস্টার, কালাম, মগর আলী, আনোয়ার হোসেন, আজিজুল হক, মালেক, সাকিল, পুলাপ শাহ, চান গোপাল, ডা. সিদ্দিক, কুদ্দুস।
এ ব্যাপারে সিঙ্গাইর উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ ইসতিয়াক আহমেদ আগুনের বিষয়টি নিশ্চিত করে জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে বলে জানান তিনি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন