মুন্সীগঞ্জের শ্রীনগরের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের পাশ থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকাল ৩টার দিকে উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডের দক্ষিণে এক্সপ্রেসওয়ের ঢাল থেকে মাথার খুলি ও কয়েকটি হাড় উদ্ধার করে পুলিশ। পরে ঝোপ সরিয়ে পুলিশ আরও বেশ কিছু হাড় পায়।
এ সময় কঙ্কালের পাশ থেকে একটি শার্ট ও মশারি উদ্ধার করা হয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, মানুষের মাথা ও হাড় সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করা হয়েছে। ডিএনএ টেস্ট করে পরিচয় জানাসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শ নেওয়া হচ্ছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন