চট্টগ্রাম বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার যুবক পুঁইছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড পন্ডিতকাটা আব্দুল জব্বারের বাড়ির মৃত এনায়েত আলীর পুত্র আব্দুল খালেক।
ঘটনার সততা নিশ্চিত করেছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ।
মুঠোফোনে বলেন, ১ জন অস্ত্রধারী সন্ত্রাসী অস্ত্র হাতে নিয়ে পরিষ্কার করছে। এমন একটি ভিডিও ফুটেজ দেখে আসামিকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তার বসতবাড়ি থেকে একটি অস্ত্র উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা করে আদালত সোপর্দ করা হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন