সারা দেশে ভোক্তা অধিকার দিবস পালিত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৫, ২০২৪, ০৩:১৫ পিএম
সারা দেশে ভোক্তা অধিকার দিবস পালিত

নানা কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে আজ শুক্রবার জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। সভা, সেমিনার, আলোচনাসভা করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যর ভিত্তিতে পড়ুন জাতীয় ভোক্তা অধিকার দিবসের বিস্তারিত...

টাঙ্গাইল: সারা দেশের ন্যায় টাঙ্গাইলে ও বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল প্রমুখ। 

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বক্তারা বাজার তদারকির মাধ্যামে নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন প্রদক্ষেপ নেয়ার দাবি জানান। যাতে করে বাজারে ব্যবসায়ীরা উচ্চ মুল্যে নিত্যপণ্য সামগ্রী বিক্রি করতে না পারে।

রাঙামাটি: দিবসটি উপলক্ষে রাঙামাটিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মো. মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণের রাঙামাটি অঞ্চলের সহকারী পরিচালক রানা দে, জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দু, জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আবু সৈয়দসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের প্রাঙ্গণ থেকে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

দীঘিনালা: স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে। উপজেলা প্রশাসনে আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও উপজেলা সহকারী কমিশন (ভূমি) মুহাম্মদ আবুল হাসনাত খাঁন। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন দীঘিনালা থাকা বাজার ও বোয়ালখালী নতুন বাজার চৌধুরী জেসমিন চৌধুরী,  দীঘিনালা থানা প্রতিনিধি এআই প্রেমানন্দ মন্ডল, দীঘিনালা প্রাথমিক শিক্ষা অফিসার সেনামিত্র চাকমা, দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনির ফরাজি, বোয়ালখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ি মো আব্দুল রাজ্জাক,  মো খোকন, দীঘিনালা থানা বাজার সভাপতি মো নুরু নবী, সাংবাদিক মো সোহেল রানা। 

এছাড়াও দীঘিনালা উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়িকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান উপলক্ষে জিনিস পত্রের দাম বৃদ্ধি করে বাজারে অসহনশীল পরিস্থিতি সৃষ্টি করা যাবে না। পন্য মজুদ করে বাজারে সংকট তৈরি করবে যারা তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে ব্যবস্থ নেওয়া এবং মোট অংকের জেল জরিমানা করা হবে। আর ভোক্তারা পন্যের দাম বৃদ্ধি পাবে শুনে কোন জিনিস বেশি করে কিনে পন্য সংকট তৈরি করা যাবে না। ব্যবসায়িকরা সীমিত লাভে পন্য বিক্রি করবেন। ক্রেতা বিক্রেতার মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক থাকতে হবে করো কাছে বেশি করো কাছে কম দাম নেয়া যাবেনা। 

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শেখ আশরাফ উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, পবিত্র রমজান মাসে জিনিসপত্রের দাম বৃদ্ধি করে বাজারে অসহনশীল পরিস্থিতি সৃষ্টি করা যাবে না। পণ্য মজুত করে বাজারে সংকট তৈরি করবে যারা তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং জেল জরিমানা করা হবে।

কটিয়াদী: স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশ্বভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নূরজাহান বেগম, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন সাবেরী, ডাঃ আবদুল মান্নান মহিলা কলেজের সহকারী অধ্যাপক দীপা বর্মন, কটিয়াদী ঔষুধ ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আজিজুল হক শাহজাহান, পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, ভোজন রেস্টুরেন্ট এর স্বত্তাধিকারী দেবাশীষ ঘোষ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কটিয়াদী ঔষুধ ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন। সভায় ভোক্তার অধিকার নিশ্চিতে সকলকে আইন মেনে চলার আহ্বান জানান। এই আইনের যেন কেউ অপব্যবহার না করেন সে ব্যাপারেও সতর্ক করেন।

বরিশাল: স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্মার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি এই পতিপাদ্য নিয়ে শুক্রবার সকালে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বরিশাল বিভাগীয় কার্যালয় এর আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি সাইদুর রহমান রিন্টু, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতিক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগ উপপরিচালক অপূর্ব অধিকারীসহ বিভিন্ন অতিথিরাসহ ক্যাব এর সদস্য, সরকারি-বেসরাকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

থানচি: সারা দেশে ন্যায় "স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি" এই প্রতিপাদ্য নিয়ে বান্দরবানের থানচিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টা সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এর তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মানুন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, মহিলা ও শিশু বিষয়ক বান্দরবান জেলা উপ পরিচালক আতিয়া চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মেডিকেল অফিসার মো. মেহরাব রহমান, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে মোহাম্মদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার মো. নিজাম উদ্দিন প্রমুখ। এ সময় উপজেলায় বাজার ব্যবস্থা সাথে জড়িত সকল স্তরের ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

বিশ্ব ভোক্তা অধিকার দিবসে অতিথিদের বক্তব্যে বলেন, জেনেশুনে ভেজাল পণ্য কেনাবেচার প্রস্তাব করা যাবেনা। স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কোনো নিষিদ্ধ দ্রব্য কোনো খাদ্যপণ্যের সাথে মেশানো ও বিক্রি করা যাবেনা। ওজনে, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করা থেকে বিরত থাকতে হবে। পরিমাপে, দৈর্ঘ্য পরিমাপক ফিতা বা অন্য কিছুতে কারচুপি করা যাবে না। কোনো নকল পণ্য বা ওষুধ উৎপাদন করা যাবেনা। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা থেকে বিরত থাকতে হবে। দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করতে হবে।

নেত্রকোণা: বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে নেত্রকোণায় র‌্যালি, আলোচনা সভা ও বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। "স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বৃদ্ধিমত্তা ব্যাবহার করি" এই প্রতিপাদ্যে নেত্রকোণায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। 

আলোচনা সভাটি জেলা প্রশাসক শাহেদ পারভেজ এর সভাপতিত্বে এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেনীর ব্যাবসায়ী, সংবাদিক ও প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। পরে, পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং কমিটির কার্যক্রম জোরদার করার জন্য জেলা প্রশাসনের কাছে দাবী জানান ভোক্তারা।

রাজবাড়ী: দিবসটি উপলক্ষে রাজবাড়ীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী জেলা কালেক্টরেটের বঙ্গবন্ধু চত্বর থেকে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খানের নেতৃত্বে দিবসের র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান।

বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও (পুলিশ সুপার পদে পদন্নোতিপ্রাপ্ত) মো. রেজাউল করিম, রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে মতামত প্রদান করেন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজবাড়ী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন, এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ ভোক্তারা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা। সভা সঞ্চালনা করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের জে.এম. শাখার সিনিয়র সহকারী কমিশনার মো. কামরুল হাসান মারুফ।

সভায় স্বাগত বক্তব্য দেন- জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

সালথা: ফরিদপুরের সালথায় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২৪ইং পালিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর একটি র‍্যালি বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রোগ্রামার আইসিটি মো. টিপু সুলতান, সালথা থানার এসআই আব্দুল হালিম, সালথা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আব্দুল রাজ্জাক,  উপজেলা বন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি মনির মোল্লা প্রমুখ। 

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বাজারের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী বলেন, বাজারের অস্বস্তিমূলক প্রতিযোগিতা ঠেকাতে অধিদপ্তর, প্রতিযোগিতা কমিশন, আমদানিকারি, উৎপাদনকারি, ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের, বাজার সমিতিসহ সকলের ভূমিকা পালন করতে হবে। সকলে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিয়ে সমন্বিতভাবে কাজ করে বাজার ব্যবস্থা স্বাভাবিক রাখবেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, রমজান মাসে সংযমী হয়ে ন্যায্য মূল্যে পণ্য  বিক্রি করতে অনুরোধ করেন। ক্রেতাদের উদ্দেশ্যে বলেন, চটকদার বিজ্ঞাপন দেখে লোভে পড়ে কোন কিছু কেনা থেকে বিরত থাকতে।

লালমনিরহাট: “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে ভোক্তা অধিকার দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ.এস.এম.মাসুম-উদ-দৌলার উপস্থাপনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান, নিরাপদ খাদ্য অফিসার ফজলুল হক,কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাট জেলা শাখার সভাপতি,অ্যাডভোকেট একেএম শামছুল হক, সাধারণ সম্পাদক তোহিদ লিটন,বিভিন্ন ব্যবসায়ী, ভোক্তা ও সাংবাদিক বিন্দৃ উপস্থিত ছিলেন।

গুরুদাসপুর (নাটোর): দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সুজা, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জক ও চাচকৈড় বাজার মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি মদন কুন্ড প্রমুখ।

রামপাল (বাগেরহাট): বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বাগেরহাটের রামপালে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন।

রামপাল সরকারি কলেজের প্রভাষক সাংবাদিক মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- উপজেলা ইঞ্জিনিয়ার মো. গোলজার হোসেন, পিআইও মো. মতিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. শাহীনুর রহমান, ভাগা মহিলা কলেজের উপাধ্যক্ষ ইজারাদার নাহিদুল ইসলাম, রামপাল সদর বণিক সমিতির সভাপতি আবু দাউদ, সাংবাদিক হাওলাদার আ. হাদি, প্রেসক্লাব রামপালের সভাপতি এম এ সবুর রানা, এসআই লিটন কুমার বিশ্বাস প্রমুখ।

গুইমারা (খাগড়াছড়ি): বিশ্ব ভোক্তা অধিকার দিবসে গুইমারাতে আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার রাজিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গুইমারা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।

এ সময় বক্তব্য দেন- গুইমারা বাজারের ব্যবসায়ী বিপ্লব বড়ুয়া, ঝন্টু পাল, জাহাঙ্গীর আলম, মশিউর রহমান তারেক, সুদত্ত বড়ুয়া, গুইমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল আহাম্মদ, সভাপতি নুরুল আলম, দাখিল মাদরাসার সুপার মাওলানা জায়নুল আবেদীন, বাজার পরিচালনা কমিটির সদস্য যুবলীগ নেতা বিপ্লব কুমার শীল, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, গুইমারা থানার সেকেন্ড অফিসার জহিরুল ইসলাম প্রমুখ।

মহম্মদপুর (মাগুরা): মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল।

এ সময় বক্তব্য দেন- থানার পরিদর্শক (তদন্ত) মুন্সি রাসেল হোসেন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নাজনীন রব্বানী, সহকারী অধ্যাপক মেজবাউদ্দিন, উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক শারমিন আক্তার রুপালি।

ব্যবসায়ীদের মধ্যে থেকে বক্তব্য দেন- মো. ফরিদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ ফারুক (রাজু) প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. ওয়াহিদুজ্জামান।

এইচআর/ইএইচ