টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ঘাটাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু ছালাম মিয়া পিপিএম।
শনিবার সকাল সাড়ে ১১টায় ঘাটাইল প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম চাঁনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক জুলফিকার হায়দার।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঘাটাইল প্রেসক্লাবের সহ-সভাপতি মো. হেলাল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মো. খাদেমুল ইসলাম মামুন, অর্থ সম্পাদক মো. রকিবুল হাসান জসিম, সাংস্কৃতিক সম্পাদক মো. আল আমিন হোসেন বিপ্লব, দপ্তর সম্পাদক ইয়ামিন হাসান, সদস্য লেখক ও শিক্ষক মাজহারুল শিহাব, সদস্য মো. রফিক হাসান,মো. খায়রুল ইসলাম,মো. রফিকুল ইসলাম প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন