টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে শামীম (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চরহামজানি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক ওই গ্রামের আ. রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, কৃষক শামীম রোববার সকালে বৃষ্টির সময় বাড়ির পাশে তামাক গাছ থেকে তামাক পাতা কাটতে যায়। এ সময় হঠাৎ করে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, ঘটনাটি জানার পর নিহত ব্যক্তির দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন