২০১৭ সালের ১৮ জানুয়ারি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিএ’র মিরপুর কার্যালয় পরিদর্শনে গিয়ে তৎকালীন মো. মাসুদ আলমকে নিয়ে করা মন্তব্য নেট দুনিয়ায় ভাইরাল হয়।
এরপর থেকে মো. মাসুদ আলম যতই ভালো কাজ করুক না কেন আলোচনায় আসেনি। ঘুরে ফিরে সেই আগেরটা।
২০২২ সালের ২১ জুন মো. মাসুদ আলম খুলনা বিআরটিএ’র বিভাগীয় পরিচালক হিসেবে দায়িত্ব নিয়ে সুনাম অর্জন করেন।
একসময় খুলনায় নির্দিষ্ট দিনে ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়া ছিল অনেকটাই স্বপ্নের মতো। লাইসেন্সের আশায় বিআরটিএ অফিস ঘুরতে হতো বছরের পর বছর। থাকতো দালালদের দৌরাত্ম্য। তবে মো. মাসুদ আলম বদলে দিয়েছিল দুর্ভোগের চিত্র।
হয়রানি ছাড়াই গ্রাহকরা তাদের ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন। টেস্ট দেওয়ার পর ওইদিনই ফিঙ্গারপ্রিন্ট দিতেন গ্রাহক এবং টেস্টে পাস করলে পরবর্তীতে ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে সাত দিনের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে লাইসেন্স পেয়ে পাওয়ার ব্যবস্থা করেছিলে মো. মাসুদ আলম।
তিনি গত ২৫ মার্চ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের (ইঞ্জিনিয়ারিং) দায়িত্ব গ্রহণ করেন।
মাসুদ আলমের সঙ্গে কথা হয়েছে দৈনিক আমার সংবাদের।
তিনি বলেন, ভালো কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছি পদোন্নতি খুলনার পর চট্টগ্রামে দায়িত্ব নিলাম। চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী। গ্রাহকের ভোগান্তি জিরো পর্যায়ে নিয়ে আসা, ফিটনেসবিহীন যানবাহনের তালিকা তৈরি করা। দালালমুক্ত বিআরটিএ করা ও পরিবহন শ্রমিক নেতাদের রশি টানাটানি বন্ধে উভয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে সুন্দর পরিবেশ তৈরি করাসহ অনিয়ম দুর্নীতি মুক্ত হবে চট্টগ্রাম বিআরটিএ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন