কুড়িগ্রামের ফুলবাড়িতে ধরলা নদীর পাড়ে বজ্রপাত থেকে রক্ষায় এক হাজার তালের তালের বীজ রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শেখ হাসিনা সেতু সংলগ্ন ধরলার পাড়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন রণনের আয়োজনে ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায় এ তালের বীজ বপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল-আসাদ মো. মাহফুজুল ইসলাম, সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন