অতিরিক্ত যাত্রী পরিবহনের দায় ভোলার ইলিশা এলাকায় ঢাকা-ইলিশা নৌ রুটের কর্ণফুলী নামের একটি যাত্রীবাহী লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মুহাম্মদ আরাফাত হুসাইন, পরিবেশ দূষণ, লাইফ জ্যাকেট না থাকা এবং রুট পারমিট ও সময়সূচির তালিকা না থাকায় কর্ণফুলী ১৪ লঞ্চকে ৩০,০০০ টাকা জরিমানা করেন।
এ সময় লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বোঝাই, সি সার্ভে সনদ, মাস্টারদের পোশাক, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, লাইফ জ্যাকেট ইত্যাদি মনিটরিং করা হয়।
জেলা প্রশাসন মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী পরিচালক, বিআইডব্লিউটিএ, পুলিশ সদস্য, নৌ পুলিশ ও র্যাবের একটি দল সঙ্গে ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন