বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফেনী সদরের কমিটি গঠন করা হয়েছে। রোববার সন্ধ্যায় ফেনী ফাইভ স্টার চাইনিজ রেস্টুরেন্ট ফেনী জেলা কমিটির এক বিশেষ সভায় ফেনী সদর কমিটি ঘোষণা করা হয়।
ফেনী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শৈবাল দত্ত ও সাধারণ সম্পাদক ওমর ফারুক নয়ন স্বাক্ষরিত অ্যাডভোকেট মোহাম্মদ শাহজালালকে সভাপতি, শংকর চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে ৪৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত সদর উপজেলা কমিটি আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির নিকট পেশ করে তা অনুমোদন নিবেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা সন্তান কমান্ডের সহ-সভাপতি শহিদুল আলম, সহ-সভাপতি সাংবাদিক আফতাব মমিন ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সিদ্দিকী, অর্থ সম্পাদক ওমর ফিরোজ মামুন, মেজবাহ বাহার, সোনাগাজী উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সম্পাদক আইয়ুব খান সবুজ প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন