বাংলা নতুন বছরকে বরণ করে নিতে কুষ্টিয়া জেলা প্রেসক্লাবে পান্তা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়েছে।
পহেলা বৈশাখের দিন বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের হলরুমে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন, পান্তা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, প্রবীণ সাংবাদিক ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা আবদুর রশিদ চৌধুরী।
প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক সকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি, কুষ্টিয়ার দর্পণ পত্রিকার সম্পাদক মজিবুল শেখের সভাপতিত্বে ও এসএটিভি, বাসস, কুষ্টিয়ার কাগজের সম্পাদক নূর আলম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু, সহ-সভাপতি বাংলাভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী, কোষাধ্যক্ষ আমার বার্তার প্রতিনিধি এনামুল হক, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক দেশ বাংলার নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক দৈনিক আমার সংবাদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুকুল, নির্বাহী সদস্য হায়দার আলী, আহসান আলী, আসলাম আলী, সদস্য সোহেল রানা প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন