যশোরের চৌগাছায় রান্না ঘরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়দেব কুমার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার পাশাপোল ইউনিয়নের বড়গোবিন্দপুর গ্রামের এ ঘটনা ঘটে। মৃত জয়দেব কুমার বড়গোবিন্দপুর গ্রামের বাদল কুমারের ছেলে।
নিহত জয়দেবের কাকা নিখিল কুমার জানান, মঙ্গলবার বিকেলে বাড়ির সবাই বিভিন্ন কাজে ব্যস্ত ছিলো। জয়দেব রান্না ঘরের ভিতর ঢুকে পড়ে। এ সময় সেখানে থাকা মাল্টিপ্লাগের তারে জড়িয়ে বিদ্যুৎ¯পৃষ্ট হয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই সে গুরুতর আহত হয়।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ জানান শিশুটিকে উদ্ধার করে দেখি সে মৃত্যু বরণ করেছে।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন