একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন গৃহবধূ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ১৫, ২০২৪, ০২:২৪ পিএম
একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন গৃহবধূ

জামালপুরের ইসলামপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন খুশি বেগম নামের এক গৃহবধূ।

বুধবার সকালে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন পুত্র সন্তান ও এক কন্যা সন্তান জন্ম দেন তিনি। চার সন্তানই সুস্থ রয়েছে।

খুশি বেগম উপজেলার চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজার এলাকার দিনমজুর শফিকুল ইসলামের স্ত্রী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের জানান, নরমাল ডেলিভারির মাধ্যমে তিন পুত্র সন্তান ও এক কন্যা সন্তানসহ চার সন্তান প্রসব করে তিনি। বাচ্চার ওজন কম হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ইএইচ