মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৭ দিনের স্থিতাবস্থা

মৌলভীবাজার প্রতিনিধি প্রকাশিত: মে ১৬, ২০২৪, ০৪:১৮ পিএম
মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৭ দিনের স্থিতাবস্থা

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের প্রার্থিতার বিপক্ষে চেম্বার জজ আদালত নির্বাচন ৭ দিনের জন্য স্থগিতাদেশ ও হাইকোর্টের রায় ৭ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৮ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

ইসির পক্ষে ছিলেন এম খালেকুজ্জামান। তাজুল ইসলাম তাজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সাঈদ আহমেদ রাজা।

ইএইচ