যশোরের শার্শা ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমে ভোটগ্রহণ হবে।
২৯৩টি কেন্দ্রের ২১৭৩টি কক্ষে ভোটাররা ভোট দেবেন। উপজেলা তিনটিতে মোট ভোটার ৭ লাখ ৬১ হাজার ৭১১ জন।
নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের আটটি (একটি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চৌগাছায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম রেজা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন বলে জানা গেছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন