দৈনিক মানবকণ্ঠ পত্রিকার বরিশাল জেলা প্রতিনিধি ফাহিম ফিরোজ ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশালের সর্বস্তরের সংবাদকর্মীরা।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় বরিশাল সাংবাদিক ফোরামের (বিএসএফ) আয়োজনে বরিশাল প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, কোষাধক্ষ্য সুখেন্দু একবার, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুর রহমান মিরণ, বরিশাল রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক মিঠুন সাহাসহ অন্যানরা।
মানববন্ধনে বক্তারা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন