চুনারুঘাটে নির্বাচনী বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ

হবিগঞ্জ প্রতিনিধি: প্রকাশিত: জুন ২, ২০২৪, ০৯:৩৩ এএম
চুনারুঘাটে নির্বাচনী বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ৬ষ্ঠ ধাপের নির্বাচন- সুষ্ঠু ও আইনশৃঙ্খলা বিষয় নিয়ে প্রশাসক, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, প্রার্থী ও সচেতন নাগরিকদের সাথে এক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০১ জুন) চুনারুঘাট উপজেলায় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মোছা: জিলুফা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম-সেবা। সভায় সভাপতিত্ব করেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার,

সভায় পুলিশ সুপার, জনগণের সাংবিধানিক ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগের লক্ষ্যে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে পুলিশ সুপার নির্বাচনকালীন বিভিন্ন আচরণবিধি এবং করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোচনা করেন।

এ সময় পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম সেবা ও জেলা প্রশাসক জিলুফা সুলতানা বক্তব্যে বলেন, আগামী ৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ সুষ্ঠু এবং জনগণের অংশগ্রহণে উৎসবমুখর, আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। এখানে কোন বিশৃঙ্খলা করার সুযোগ নেই। আপনার ভোট আপনি দিবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন। আমরা দাঙ্গাকারীদের তালিকা তৈরি করেছি। যারা দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করবে বা দাঙ্গায় অংশগ্রহণ করবে বা কোন রকম উসকানি দিবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

এছাড়াও অনুষ্ঠানে  চুনারুঘাট উপজেলার সহকারী রিটার্নিং অফিসার, অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

বিআরইউ