ফুলছড়ি কে নতুনরূপে সাজাতে চাই: চেয়ারম্যান আবু সাঈদ

ফুলছড়ি প্রতিনিধি: প্রকাশিত: জুন ৬, ২০২৪, ০৫:২২ পিএম
ফুলছড়ি কে নতুনরূপে সাজাতে চাই: চেয়ারম্যান আবু সাঈদ

ফুলছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়ে শপথ গ্রহণের পর দ্বিতীয় মেয়াদে উপজেলা পরিষদ গঠন করলেন আবু সাঈদ, তি‌নি আজ প্রথম কার্যদিবসে উপজেলা তার কার্যালয়ে যোগদান করেন।

নবাগত ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ উপজেলা পরিষদ হলরুমে ফুলছড়ি উপজেলাকে নতুন রূপে সাজাতে চে‌য়ে বক্তব্য প্রদান করেন।

এ সময় নবাগত চেয়াম‌্যন‌ আবুসাইদ, ভাইস চেয়ারম্যান ফিরোজ কবির, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তারকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎ বন্ধু মন্ডল ও এই উপ‌জেলার সাত ইউনিয়নের চেয়ারম্যান গন।

এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ রাজিফুজ্জামান বসনিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার জহিরুল ইসলাম, উপজেলা পিআইও কর্মকর্তা শাহিদুজ্জামান, উপজেলা আইসিটি কর্মকর্তা কাজল, উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

বিআরইউ