ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মাসুদ মিয়া (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছে। এছাড়া শিশুসহ আরও ৯ জন নারী-পুরুষ গুরুতর আহত হয়েছেন।
আহতরা আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বাস আটক হলেও বাসের চালক পলাতক রয়েছে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ আবদুল মজিদ বলেন, আহতদেরকে মমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া বাস চালককে ঘটনাস্থলে না পেলেও বাসকে আটক করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন