জয়পুরহাটের কালাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় সামছুদ্দিন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে উপজেলার পুনট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।
নিহত ব্যবসায়ী উপজেলা পুনট ইউনিয়নের জগডুম্বর গ্রামের মৃত ছবেদ আলীর ছেলে সামছুদ্দিন (৬০) বলে জানা গেছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী মুঠোফোনে জানান, এ ব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন