নাসিরনগরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ৯, ২০২৪, ০৪:২৯ পিএম
নাসিরনগরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৮ জুলাই) উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন, নুরপুর গ্রামের ফুলবাহার মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া ও জাহাঙ্গীর মিয়ার স্ত্রী রুহেনা বেগম। তারা পরস্পর স্বামী-স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ১১.১৫ মিনিটের দিকে পুলিশের উপপরিদর্শক রুপন নাথের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালায় নাসিরনগর থানা পুলিশ। অভিযানে গোকর্ণ ইউনিয়নের নুরপুর পুকুরপাড় এলাকার জাহাঙ্গীর মিয়ার দোকানের সামনে থেকে ২০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর ও রুহেনাকে আটক করা হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিআরইউ