চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তাই এ ব্যাপারে তিনি সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
রোববার তিনি মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
চাঁদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কামরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার, পুলিশ সুপার, চাঁদপুর।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদকবিরোধী প্রচারণায় অবদানের জন্য বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
আলোচনা সভায় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষামূলক পদক্ষেপ গ্রহণের গুরুত্বের উপর আলোকপাত করেন। মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সরকার এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুস্থ সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন