গাজীপুরের কাপাসিয়ায় উপজেলার ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সনমানিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস তাদের মৃতদেহ উদ্ধার করেন।
মারা যাওয়া দুইজন হলেন— সনমানিয়া ইউনিয়নের সনমানিয়া গ্ৰামের আলতাফ হোসেন ছেলে ফাহাদ হোসেন ও একই গ্ৰামের মফিজ উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম।
কাপাসিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. মাহফুজুর রহমান জানান, খবর
পেয়ে তাৎক্ষণিক টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সংবাদ পাঠানো হয়। কাপাসিয়া, টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল পায় ছয় ঘণ্টা উদ্ধার চালিয়ে দুজনের মৃতদেহ উদ্ধার করে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া বলেন, ‘পানিতে ডুবে দুজনের মৃত্যু সংবাদ
পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিনা ময়নাতদন্তে নিহতদের পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। কাপাসিয়া থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন