রাণীশংকৈলে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ০৩:৪১ পিএম
রাণীশংকৈলে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বজ্রপাতে মা মেরিনা বেগম (৪৫) ও মেয়ে সাথী আক্তার (১৪) নামে দুজনের একসাথে মৃত্যুর খবর পাওয়া গেছে।

১১ আগস্ট (রবিবার) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে এ ঘটনা ঘটে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার সৈয়দ  আলীর স্ত্রী মেরিনা বেগম মেয়ে সাথী আক্তার দুজনে মিলে ধানক্ষেতে নিড়ানি দিতে মাঠে যাই । দুপুরে হঠাৎ ঘন মেঘ বৃষ্টি আসলে তারা বাড়ি ফেরার পথে বজ্রপাতের স্বীকার হয়। এসময় ঘটনাস্থলে  মা ও মেয়ে মৃত্যুবরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা চেয়ারম্যান আহমেদ হোসেন বিপ্লব জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। একসাথে বজ্রপাতে মা মেয়ের মৃত্যু খুবই দুঃখজনক। এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিআরইউ