জামালপুরের মেলান্দহে সেচ পাম্প চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শাহজাহান শেখ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরপলিশা ঝিনাই ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের চরপুলিশা পূর্বপাড়া গ্রামের মৃত এন্দা শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে শাহজাহান ঝিনাই ব্রিজ এলাকার তেলের পাম্পের সেচ পাম্প থেকে জমিতে পানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সেচ পাম্পে বৈদ্যুতিক লাইন দিতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বলেন, মৃত্যুর বিষয়টা শুনেছি। পরিবারের অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন