লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।
বুূধবার ( ২১ আগস্ট)সকাল ১১ টায় বুড়িমারী স্হলবন্দর সভাকক্ষে কমিটি গঠন করা হয়। দেশের চলমান পরিস্থিতির কারণে ব্যবসা বাণিজ্য গতিশীল ও রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।
সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে ফারুক হোসেন সিন্টু (প্রো. মেসার্স বেনকো ) কে সভাপতি ও এ এস এম নিয়াজ নাহিদ কে সাধারণ সম্পাদক( এম আর ইন্টারন্যাশনাল লিমিটেড) নির্বাচিত করা হয়। এতে সভাপতিত্ব করেন লালমনিরহাট চেম্বার অফ কমার্সের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির সওদাগর।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সদস্য ও বুড়িমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত, এস আর ট্রেডিং এর প্রোপাইটার আমির হামজা, রিয়াদ এন্টারপ্রাইজের রেজওয়ান হোসেন, আহার ইন্টারন্যাশনাল এর প্রোপাইটার সফিয়ার রহমান প্রমুখ।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন