বন্যার্তদের মাঝে রাঙ্গামাটি জেলা পুলিশের ত্রাণ বিতরণ

রাঙ্গামাটি প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ০৫:২৭ পিএম
বন্যার্তদের মাঝে রাঙ্গামাটি জেলা পুলিশের ত্রাণ বিতরণ

রাঙ্গামাটিতে সাম্প্রতিক সময়ের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে বন্যার্তদের মাঝে রাঙ্গামাটি জেলা পুলিশের ত্রাণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) সহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিআরইউ