নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ও আমার সংবাদের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. আমির হোসেনের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
প্রতি প্যাকেট রয়েছে মুড়ি, চিড়া, গুড়, বিস্কুট, পানি এবং ওরস্যালাইন।
রোববার সকাল ১০টায় ফেনী জেলার সোনাগাজীর চর মজলিশপুর ১নং ইউনিয়নের বিষ্ণুপুর উচ্চ মাধ্যমিক হাইস্কুল, জামিয়াতুল ইসলামিয়া কুটির হাট মাদরাসা ও এতিমখানায় আশ্রয় নেওয়া বন্যার্তদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি ও মুসলিম টাইমস এবং দৈনিক এশিয়াবাণীর পত্রিকা স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ মো. খালিদ রাসেল, সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ও আমার সংবাদ পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আমির হোসেন, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহনেওয়াজ বাবুল, দৈনিক স্বাধীনমত পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সম্রাট আকবর, আমার স্বদেশ নিউজ পোর্টালের সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম, আলোর ধারা নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক নুরু সাউথ, মো. হীরা, জুয়েল প্রমুখ।
অন্যদের মধ্যে ছিলেন মোহাম্মদ মোশারফ হোসেন, হানিফ, কবীরসহ আরও অনেকে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন