শিক্ষক নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

বরিশাল ব্যুরো: প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ০২:৪৩ পিএম
শিক্ষক নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

দেশব্যাপী শিক্ষক নির্যাতন ও আইন বহির্ভূত অপসারণের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক সমিতি।

শনিবার (৩১ আগস্ট) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১২ টায় নগরীর অশ্বিনী কুমান টাউন হলের সামনে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।

শিক্ষকরা বর্তমান সরকারের হস্তক্ষেপ কামনা করেন, যেন তাদের আর অপমানিত ও পদত্যাগ করতে না হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, উপাধ্যক্ষ আনোয়ারুল হক। 
বক্তব্য রাখেন, জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক কামাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ জাকির হোসেন,  গোলাম মজুমদার, জেলা কমিটির সভাপতি অধ্যাপক আব্দুস সালাম ও জেলা কমিটির সহ সভাপতিবৃন্দ।

বিআরইউ