চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী দর্শনায় সেনাবাহিনীর অভিযানে ভারতীয় ২৮০ বোতল ফেনসিডিলসহ জামাই-শাশুড়িকে আটক করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে সীমান্তবর্তী দর্শনা মোহাম্মদপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
সেনাবাহিনী ও মাদকদ্রব্য অধিদপ্তর সূত্র জানায়, শনিবার বেলা ১১টার দিকে ৫৫ পদাতিক ডিবিশন সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. জাহাঙ্গীর আলমে নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা এলাকার মোহাম্মদপুরে মাদক বিরোধী একটি যৌথ অভিযান চালায়।
এ সময় দর্শনা আজিমপুরের মাদক ব্যবসায়ী চায়না খাতুনের বাড়ি থেকে ২৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত চায়না খাতুন ও তার জামাতা রাজা মিয়াকে আটক করে।
পরে শনিবার বিকালে দর্শনা থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে সোপর্দ করা হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন