গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর গ্রামের জাতীয় মহাসড়ক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে একবারপুর গ্রামের নতুন ট্রাকস্ট্যান্ডে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা অজ্ঞাত দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস ওই স্থানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় দেবেন্দ্র তরণী দাস।
নিহত দেবেন্দ্র তরনী দাস (৭০) ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের মৃত হরেন্দ্র নাথ তরনী দাসের ছেলে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্ডের ইউপি সদস্য একরামুল ইসলাম ও চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন