নওগাঁর পত্নীতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গাফফারকে (৬৭) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য জানান।
এর আগে, বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম গণমাধ্যমকে বলেন, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গাফফারকে (৬৭) গ্রেপ্তার করা হয়েছে। তাকে নওগাঁ মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন